ময়মনসিংহের মুক্তাগাছায় ২০০ টাকার গাঁজাসহ অপ্রাপ্তবয়স্ক শিশু আটক
নিজস্ব প্রতিবেদক, মুক্তাগাছা (ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামে গাঁজাসহ রাব্বি নামের এক অপ্রাপ্তবয়স্ক শিশুকে আটক করেছে স্থানীয় জনতা.
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত শিশু রাব্বির বাড়ি গাবগাছতলা এলাকায়. সে ছালড়া মোড় এলাকা থেকে নজরুল নামক এক ব্যক্তির কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে তিনটি গাঁজার পুটলা ক্রয় করেছিল. পরবর্তীতে স্থানীয় জনগণের নিকট সে হাতেনাতে আটক হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা ভর্তি তিনটি পুটলা উদ্ধার করা হয়.
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এত কম বয়সী একটি শিশু কীভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ল এবং এলাকায় মাদকের এমন অবাধ বিস্তার ও সহজলভ্যতা কীভাবে অব্যাহত রয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল.












