লোড হচ্ছে...

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত অবস্থায় ৯৯৯-এ ফোন

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত অবস্থায় ৯৯৯-এ ফোন

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

 

গাজীপুরে নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। পরে বিপদে পড়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান তার সঙ্গে থাকা এক সহযোগী।

বুধবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর সদর থানার কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কামরুল নামের এক ব্যক্তি তার সহযোগী জিহাদকে (১৮) নিয়ে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। সেখানে তার কাটার সময় জিহাদ বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। একই ঘটনায় কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তার আঘাত তুলনামূলক কম গুরুতর বলে জানা গেছে।

পরিস্থিতি বুঝতে পেরে কামরুল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার সঙ্গে থাকা একজন বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে আছেন। দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

কল পাওয়ার পর ৯৯৯-এর পক্ষ থেকে বিষয়টি গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে।

পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে ছিলেন লিডার বৌদ্ধদেব সরকার। জরুরি সেবা ৯৯৯-এর কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া কলটি গ্রহণ করেন। উদ্ধার কার্যক্রম চলাকালে ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন।

 

আজকের নিউজ বাংলা

আজকের নিউজ বাংলা

বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

Leave a Comment