বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা
আজকের নিউজ বাংলা | জাতীয় ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ১০:৫২
আপডেট: ৭ আগস্ট ২০২৬, রাত ১১:০২
দেশজুড়ে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতের সময় সম্ভাব্য বোমা হামলার ঝুঁকি বিবেচনায় প্রতিটি জেলার টহল টিম, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিশেষ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দায়িত্ব পালনকালে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বেতার বার্তা ও সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের মাধ্যমে প্রয়োজনীয় সতর্কবার্তা ইতোমধ্যে সারা দেশে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র: পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সূত্র।












