মনতলা বাজারে নতুন স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বিধ্বস্ত ‘প্রান্তিক’ বাস
নিজস্ব প্রতিবেদক, মনতলা:

Oplus_131072
মনতলা বাজারে নতুন স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বিধ্বস্ত ‘প্রান্তিক’ বাস
নিজস্ব প্রতিবেদক, মনতলা:

Oplus_131072
মনতলা বাজারে সদ্য নির্মিত একটি নতুন স্পিড ব্রেকারে (গতিরোধক) নিয়ন্ত্রণ হারিয়ে ‘প্রান্তিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। রাতের অন্ধকারের মধ্যে অপরিকল্পিত এই গতিরোধকের কারণে চালক সময়মতো তা বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাসটি মনতলা বাজার অতিক্রম করার সময় হঠাৎ করেই নতুন স্পিড ব্রেকারের সামনে পড়ে। চালক আকস্মিক ব্রেক করতে গিয়ে গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাসটি সরাসরি সড়কের মাঝের ডিভাইডারে গিয়ে সজোরে আঘাত করে, যার ফলে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। অপরিকল্পিত এই গতিরোধকের কারণে এর আগেও চালকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, মনতলা বাজারে সম্প্রতি নির্মিত এই নতুন স্পিড ব্রেকারটিতে পর্যাপ্ত সতর্কবার্তা, রঙ বা রিফ্লেক্টর না থাকায় রাতের বেলা চলাচলকারী দূরপাল্লার ও স্থানীয় যানবাহনের চালকরা তা সহজে দেখতে পান না। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত এই স্পিড ব্রেকারটি সংস্কার কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা বাতি ও সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা
বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।